গলাচিপায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা
-
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি - আপডেট সময় ০১:০২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
পটুয়াখালীর গলাচিপায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ‘শিশু দিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় কন্যাশিশু শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসেন মিয়া, উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আলতাফ হোসেন খান, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইখতিয়ার হোসেন কবির, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান এবং জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মোহাম্মদ মহিবুল এনিম। আলোচনা সভায় সভাপতি বলেন আজকের কন্যা শিশু আগামী দিনের জননী, কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে কন্যাশিশুর সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।
ট্যাগস :
