পুলিশ জানায়, মাদক মামলায় গ্রেপ্তার রোমান মিয়া (৩২) সোনারগাঁয়ের মোগারচর এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার কামরুজ্জামান ভূইয়া (৬০) জামপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে তাঁর রাজনৈতিক পরিচয় হিসেবে স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের কথা উল্লেখ করা হয়েছে।
এদিকে, ডাকাতি মামলায় গ্রেপ্তার সাইফুল মিয়া (২২) কিশোরগঞ্জের ইটনা উপজেলার বিরফুল গ্রামের বাসিন্দা। পাশাপাশি আদালতের পরোয়ানাভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার অপর দুজন সোনারগাঁয়ের কোবাগা ও কলতাপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদকসেবী হিসেবে শনাক্ত ১৮ জনের মধ্যে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকার বাসিন্দাদের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ জেলার কয়েকজনও রয়েছেন। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
The post সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ appeared first on ভোরের চেতনা.
