নরসিংদীর শিবপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী ও নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) তারা যৌথ ভাবে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার যোশর ইউনিয়ন এর শরীফপুর ঠাকুর বাড়ি পূজা মন্ডপ, গোপনাথ উত্তর আখড়া, যোশর বড় বাড়ি ও জয়নগর ইউনিয়ন এর নৌকাঘাটা, জয়নগর দূর্গা মন্দির, শিবপুর পৌরসভার চক্রধার শিবপুর উপজেলা সার্বজনীন ভক্ত সংঘের পূজা মন্ডপ, চক্রধা পশ্চিম পাড়া সার্বজনীন পূজা মন্ডপ, শিবপুর থানা সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন, শিল্প মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান, ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, তাঁতী বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক মোল্লা, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুব খান, শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল, সাধারণ সম্পাদক জাকির হোসেন, শিবপুর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ সুমন, উপজেলা কৃষকদলের আহবায়ক শাহাদাৎ হোসেন মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা, উপজেলা জাসাসের আহবায়ক আরিফ হাসান, সদস্য সচিব মাহবুব খান প্রমুখ।
