কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় পুলিশের করা মামলায় রিসোর্টের দুই মালিকের মধ্যে একজনের নাম থাকলেও অন্যজনের নাম নেই। রিসোর্টের ওয়েবসাইটে দুই ব্যক্তিকে মালিক হিসেবে পরিচয় দেওয়া হলেও মামলায় একজনকে আসামি করার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে মামলায় কোন ধারায় অভিযোগ আনা হয়েছে এবং আসামি নির্বাচনের ভিত্তি কী, তা নিয়েও প্রশ্ন তুলেছেন... বিস্তারিত
