তৃতীয় অধ্যায় : ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯। তাপমাত্রা বাড়লে সাধারণত ব্যাপনের হার-
ক) কমে খ) বাড়ে
গ) অতিরিক্ত বাড়ে ঘ) অপরিবর্তিত থাকে
১০। নিচের কোনটি ভিন্ন?
ক) অভিস্রবণ খ) ব্যাপন
গ) প্রস্বেদন ঘ) ইমবাইবিশন
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
লাবনী তাদের বাসায় লক্ষ করল বিরিয়ানির সুবাসে পুরো ঘর ভরে গেছে। সেই সঙ্গে লাবনী তার পাঠ্যবইয়ের একটি বিশেষ প্রক্রিয়ার মিল পেল।
১১। ওপরের উদ্দীপকে লাবনীর পছন্দের খাবারে কতটি উপাদান আছে?
ক) ৩টি খ) ৪টি
গ) ৫টি ঘ) ৬টি
১২। ওপরের উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়ায়-
i. কোষে অক্সিজেন পরিবহন করে
ii. জীবদেহ থেকে পানি নিষ্কাশন করে
iii. জীবকোষে কার্বন ডাই-অক্সাইড প্রবেশ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
১৩। গোলাপ ফুলের ঘ্রাণ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়?
ক) অভিস্রবণ খ) ব্যাপন
গ) প্রস্বেদন ঘ) ইমবাইবিশন
১৪। কিশমিশের অভ্যন্তরে যে প্রক্রিয়ায় পানি প্রবেশ করে-
i. ব্যাপন
ii. প্রস্বেদন
iii. অভিস্রবণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) iii
১৫। অভিস্রবণ কোথায় ঘটে?
ক) কাণ্ডে খ) ফুলে
গ) ফলে ঘ) মূলে
১৬। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে?
ক) ব্যাপন খ) অভিস্রবণ
গ) প্রস্বেদন ঘ) ইমবাইবিশন
১৭। অভিস্রবণের ফলে-
i. কাণ্ড সতেজ হয়
ii. পাতা সতেজ হয়
iii. পাতা শুকিয়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) iii
১৮। উদ্ভিদ খনিজ লবণ থেকে কী শোষণ করে?
ক) লবণ খ) পানি
গ) আমিষ ঘ) আয়ন
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সুমনা বাসায় মেহমানদের জন্য চিনির শরবত তৈরি করল। সকালে পানিতে ভিজিয়ে রাখা গোলাপ ফুলের কলি বিকেলে দেখল সম্পূর্ণ ফুটেছে।
১৯। ওপরের উদ্দীপকে সুমনা মেহমানদের জন্য খাবারটি কোন প্রক্রিয়ায় তৈরি করেছিল?
ক) ইমবাইবিশন খ) ব্যাপন
গ) অভিস্রবণ ঘ) প্রস্বেদন
উত্তর: ৯. খ, ১০. খ, ১১. ক, ১২. ঘ, ১৩. খ, ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. খ, ১৭. গ, ১৮. ক, ১৯. খ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর
