কালবেলা · সাধারণ
মঈন খানের শয্যাপাশে মির্জা আব্বাস
২৪/১০/২০২৬

চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। এ সময় তিনি মঈন খানের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন।
মির্জা আব্বাসের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তারা মঈন খানের দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করেন।
উল্লেখ্য, শ্বাসকষ্ট ও হৃদরোগের সমস্যা নিয়ে গত বুধবার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মঈন খান। হাসপাতালের চিকিৎসক ডা. আতিকুর রহমান, ডা. জিয়াউল হক ও ডা. জাফর ইকবালের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।
মূল প্রতিবেদনে যান ↗