রোববার তিনি নিজ এলাকায় ফিরছেন—এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাঁকে একনজর দেখতে এবং স্বাগত জানাতে একতা খেয়াঘাটে ভিড় করতে থাকেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে তিনি সেখানে পৌঁছালে উপস্থিত জনতা ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন।
দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নেতাকর্মী ও সমর্থকেরা। ফুলেল শুভেচ্ছা, ভালোবাসা ও আবেগঘন মুহূর্তে একতা খেয়াঘাটে সৃষ্টি হয় এক আন্তরিক পরিবেশ। তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সংবর্ধনা শেষে একতা খেয়াঘাটে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাঁরা দীর্ঘ চিকিৎসা শেষে ফরিদ উদ্দিন বেপারীর নিজ এলাকায় ফিরে আসায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তাঁর সুস্থতা ও আগামী দিনের কল্যাণ কামনা করেন।
ফরিদ উদ্দিন বেপারীর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গৌরবদী ইউনিয়নের নেতাকর্মী ও স্থানীয় মানুষের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ প্রতীক্ষার পর তাঁকে কাছে পেয়ে শুভাকাঙ্ক্ষীরা স্বস্তি প্রকাশ করেন এবং তাঁর সুস্বাস্থ্য কামনা করেন।
The post তিন মাস পর জন্মভূমিতে ফিরলেন ফরিদ উদ্দিন, হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত appeared first on ভোরের চেতনা.
