নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক সেবনের দায়ে রোহান (২২) ও রায়হান (১৯) নামের দুই তরুণকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার তাদের এ দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আড়াইহাজারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
দণ্ড পাওয়ার পর ওই দুই তরুণ মাদক সেবনের কথা স্বীকার করে আর মাদক সেবন করবেন না বলে জানান। তারা স্বাভাবিক জীবনযাপন করে সমাজে ভালো মানুষ হিসেবে বাঁচতে চান বলেও অঙ্গীকার করেন।
দণ্ডপ্রাপ্ত দুই তরুণের বাড়ি উপজেলার সুলতানসাদী এলাকায়। তারা দুজনই ফতেপুরের বাসিন্দা।
এমই
