রাজধানীর ভাটারা থানা এলাকায় অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাড়িতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মাদক উদ্ধার এবং ২৬ নারীসহ ৮৫ জনকে আটক করেছে। সেখানে অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল। এ ঘটনায় আব্দুল্লাহ আল জহিরকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
