প্রবীণদের বইপড়া, শরতের কবিতা ও বাউল গানের মধ্য দিয়ে স্বজন সমাবেশের উদ্যোগে মীরসরাইয়ে তিন দিনব্যাপী বইপড়া উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মীরসরাই পৌরসভার পূর্ব গোভানিয়ার রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে উক্ত বইপড়া উৎসব সম্পন্ন হয়েছে।
রবীন্দ্রনাথ, কাজী নজরুল আর জীবনানন্দের প্রকৃতির নানান কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শরতের বন্দনায় মুখরিত হয়ে উঠে অনুষ্ঠান আঙ্গিনা। অনেকের স্বরচিত পরিবেশনা ছিল উল্লেখযোগ্য।
যুগান্তর স্বজন সমাবেশ মীরসরাই উপজেলা শাখা ও স্থানীয় খবরিকার উদ্যোগে তিন দিনব্যাপী উক্ত বইপড়া উৎসবের সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাইয়ের সহকারী কমিশনার ভূমি ও মীরসরাই পৌরসভার প্রশাসক তানভীরুল কাদের। এ সময় তিনি তার বক্তব্যে বই পাঠের উদ্বুদ্ধকরণের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং সৃজনশীল সব কাজের সঙ্গে একাত্মতা পোষণ করেন। তিনি পাঠাগারের আশপাশের এলাকার সার্বিক উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রফেসর আক্তারুজ্জামানের সভাপতিত্বে পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক মাহবুব পলাশের সঞ্চালনায় সমাপনী দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মীরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম, মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি রাজিব মজুমদার, প্রফেসর সামছুন্নাহার, চট্টগ্রামের কবি ও লেখক আলমগীর হোসেন, কবি ও সমাজসেবক রাফিয়া ডলি, কবি ও লেখক নিগার সুলতানা, কবি রেহেনা আক্তার, কবি শাহাদাত হোসেন লিটন, লুৎফুল কবির ভূঞা, মাস্টার হোছাইন সবুজ, কবি ও শিক্ষক শিউলি বড়ুয়া, কবি ও শিক্ষক শাহীন মীর শাহিন , মাস্টার মাজহারুল হক, মাওলানা আলাউদ্দিন, তাছলিমা চৌধুরী সুরভী, আলমগীর হোসেন, জলিল মাস্টার, শক্তি মজুমদার, মুসলিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সাংবাদিক নাছির উদ্দিন, সাংবাদিক ইমাম হোসেন, জাবেদ হোসাইন, শিহাব উদ্দিন শিবলু, আজমল হোসেন, হারাধন চক্রবর্তী, রাকিবুল হাসান, মুসলিম উদ্দিন, তাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বই পাঠকদের পুরস্কৃত করা হয়। সবশেষে চট্টগ্রাম থেকে আসা সুজন বাউল ও শুভশ্রীর পরিবেশনায় লালন গান সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠানে খবরিকার নির্বাচিত ৫ জন সেরা কবি- সিত্তুল মুনা, রাফিয়া ডলি, নিগার সুলতানা, রেহেনা আক্তার ও মাহবুবা চৌধুরীকে সংবর্ধিত করা হয়।
উল্লেখ্য, উক্ত বইপড়া উৎসব গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উদ্বোধন করেন মীরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা রহমান। ১৬ অক্টোবর দ্বিতীয় দিন উপস্থিত ছিলেন মীরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আফছার ও অধ্যক্ষ রেজাউল করিম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরী।