স্টাফ করেসপন্ডেন্ট
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার রাতে মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিআইডির সাইবার পুলিশ ইউনিটের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, প্রশ্নফাঁসের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সোহাগ ফকিরের সম্পৃক্ততার তথ্য পেয়েছেন তদন্তকারীরা। পরে রাজৈর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছে সিআইডি।
