রাত দিন নিউজ
প্রকাশ : Oct 18, 2026 ইং |অনলাইন সংস্করণ
ব্যক্তিগত কিংবা পেশাগত পরিচয়ের সঙ্গে মিল রেখে ইনস্টাগ্রামের ইউজারনেম পরিবর্তন করা যায়। এ জন্য নতুন অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয় না। পুরোনো প্রোফাইল থেকেই পরিবর্তনটি করা সম্ভব।
অ্যাপে নিজের প্রোফাইল খুলে এডিট প্রোফাইলে যেতে হবে। এরপর ইউজারনেমের ঘরে নতুন নাম লিখে সেটি পাওয়া যাচ্ছে কি না দেখতে হবে। অন্য কেউ নামটি ব্যবহার করলে বিকল্প বেছে নিতে হবে। গ্রহণযোগ্য নাম নির্বাচন করে পরিবর্তন সংরক্ষণ করা যায়।
ইউজারনেম ও প্রোফাইলে প্রদর্শিত নাম আলাদা বিষয়। ইউজারনেম বদলালে অ্যাকাউন্টের ওয়েব ঠিকানাও পরিবর্তিত হয়। তাই ওয়েবসাইট, অন্য সামাজিক মাধ্যম বা ডিজিটাল পরিচিতিতে দেওয়া পুরোনো লিংক হালনাগাদ করা জরুরি। আগের নামটি আবার পাওয়া যাবে—এমন নিশ্চয়তা ধরে নেওয়া উচিত নয়।
- সর্বশেষ
- জনপ্রিয়
