নাটোরের সিংড়ায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আক্তার।
এ সময় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, উপজেলা খাদ্য পরিদর্শক রানী খাতুন, সিংড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান এবং সিংড়া মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস কায়েমসহ অন্যরা।
অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কিশোর-কিশোরী ক্লাবের অংশগ্রহণকারীদের মধ্য থেকে নয়জনকে পুরস্কার দেওয়া হয়।
