গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। বুধবার (১৪ অক্টোবর) দুপুর থেকে কোনাবাড়ীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জিসিসি সূত্রে জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে রাস্তার উভয় পাশে অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা স্থাপনা ভেঙে দেওয়া হয় এবং দোকান পাট উচ্ছেদ করা হয়। জনগণের চলাচল উন্মুক্ত করতে এ অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, কোনাবাড়ী অঞ্চল ৭-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাইমসহ অন্য কর্মকর্তারা।
