কিশোর গ্যাংবিরোধী অভিযানে হাইমচরে একজন, ফরিদগঞ্জে ১৪ জন, মতলব উত্তরে ৮জন, হাজীগঞ্জে ১৪ জন, শাহরাস্তিতে ১৭ জন এবং কচুয়ায় ১৬ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে আটক কিশোরদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৭০ জনকে আটক করেছে পুলিশ। একই সময়ে মাদকবিরোধী অভিযানে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব অভিযানে ৫১ পিস ইয়াবা ও ২৯৩ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
আজ রোববার সকালে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাদিয়া নূর। পুলিশ জানায়, গতকাল শনিবার জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ মাদকদ্রব্য সেবনের অপরাধে আটজনকে গ্রেফতার করে। এছাড়া ১১ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়। ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতারের পাশাপাশি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
মতলব দক্ষিণে ২৩ গ্রাম গাঁজাসহ দুজন, মতলব উত্তরে ২৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ দুজন, হাজীগঞ্জে পাঁচ পিস ইয়াবাসহ দুজন, শাহরাস্তিতে ছয় পিস ইয়াবাসহ দুজন এবং কচুয়ায় পাঁচ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
অপরদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে হাইমচরে একজন, ফরিদগঞ্জে ১৪ জন, মতলব উত্তরে ৮জন, হাজীগঞ্জে ১৪ জন, শাহরাস্তিতে ১৭ জন এবং কচুয়ায় ১৬ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে আটক কিশোরদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তুলতে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে নিকটস্থ থানা অথবা জেলা পুলিশের হটলাইনে জানানোর অনুরোধ জানান তিনি।
