সুস্পষ্ট লঘুচাপে পরিণত বঙ্গোপসাগরের লঘুচাপ: গভীর সাগরে যেতে মানা
বিশেষ প্রতিনিধি:
পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৪ অক্টোবর) সকালে দেওয়া আবহাওয়ার এক সতর্কবার্তায় এই তথাকথিত পরিস্থিতির বিষয়ে সতর্ক করা হয়।
আবহাওয়া সংস্থাটি জানায়, আজ সকাল ৬টায় লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় অবস্থান করছিল। সমুদ্র ও বায়ুমণ্ডলীয় পরিস্থিতি বিবেচনায় এটি আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে বঙ্গোপসাগর উত্তাল হতে পারে বিবেচনা করে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে বিচরণ না করতে এবং উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
More News Of This Category


