দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নে সার ডিলার নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৯ অক্টোবর) উপজেলার আটপুকুর হাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ‘মেসার্স জিন্নাত সরকার’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আক্কাস আলীকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও স্বজনপ্রীতি করা হয়েছে। এ ছাড়া তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে তিনি ডিলার নিয়োগ পেয়েছেন বলেও অভিযোগ করেন বক্তারা।
তারা এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে বর্তমান নিয়োগ বাতিল এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে ডিলার নিয়োগের দাবি জানান।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
যে আই
