জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পিএম
আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পিএম
জয়পুরহাট রেলস্টেশন। ছবি: খবরের কাগজ
-->জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার তেঘর পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার জিআরপি রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন।
আরও পড়ুন
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে তেঘর পালপাড়া এলাকায় রেলপথ পার হচ্ছিলেন ওই যুবক। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন বলেন, ‘মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
সাগর কুমার/তামান্না রুপা/
আরও পড়ুন
লাখের ভুতুড়ে বিল নামল ১১৮২ টাকায়, ক্ষমা চাইলেন ডিজিএম
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পিএম
ছবি: খবরের কাগজ
-->নোয়াখালীর চাটখিল উপজেলায় সাধারণ একটি আবাসিক গ্রাহকের ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকার ভূতুড়ে বিদ্যুৎ বিল সংশোধন করে এক হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। এ ঘটনায় গ্রাহকের বাড়িতে গিয়ে ক্ষমা চেয়েছেন সহকারী মহাব্যবস্থাপকসহ (এজিএম) কর্মকর্তারা।
সোমবার (১৯ অক্টোবর) রাতে বদলকোট ইউনিয়নের হরিকৃষ্ণপুর গ্রামের বড় তফদার বাড়িতে গিয়ে সংশোধিত বিলের কপি গ্রাহক শহীদুল ইসলাম ওরফে রনির হাতে পৌঁছে দেন এবং গ্রাহকও তাৎক্ষণিকভাবে তা পরিশোধও করেন।
বিল নিয়ে গ্রাহকের বাড়িতে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির চাটখিল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জুনায়েদুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রাহাত ও মিটার রিডার জামাল উদ্দিন উপস্থিত হন। এ সময় তারা ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।
আরও পড়ুন
কর্মকর্তারা জানান, নোয়াখালীর চাটখিল উপজেলায় টাইপিং ভুলের কারণে এক আবাসিক গ্রাহকের নামে অস্বাভাবিক অঙ্কের বিদ্যুৎ বিল পাঠানোর ঘটনা ঘটেছে। পরে বিষয়টি প্রকাশ হলে দ্রুত পদক্ষেপ নিয়ে ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকার বিল সংশোধন করে ১ হাজার ১৮২ টাকা করা হয়।
পল্লী বিদ্যুৎ সমিতির নথি অনুযায়ী, সংশ্লিষ্ট মিটারটি প্রয়াত আবু তাহেরের নামে নিবন্ধিত। বর্তমানে মিটারটি ব্যবহার করছেন তার নাতি শহীদুল ইসলাম (রনি)।
সংশোধিত বিল পেয়ে সন্তোষ প্রকাশ করে শহীদুল ইসলাম বলেন, তাদের বিদ্যুৎ বিল তৈরির সময় ভুল হয়েছিল। রাতে বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা সরাসরি বাড়িতে এসে সঠিক বিলের কপি দিয়ে গেছেন। তিনি সঙ্গে সঙ্গেই বিল পরিশোধ করেছেন।
তিনি আরও বলেন, যিনি বিলটি তৈরি করেছেন, তিনি ভুলবশত এমনটি করেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে সংশোধন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির চাটখিল আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম জুনায়েদুর রহমান বলেন, মূলত টাইপিং ভুলের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
ঘটনাটি বিদ্যুৎ বিল তৈরির ক্ষেত্রে তথ্য যাচাই ও নির্ভুলতা নিশ্চিত করার গুরুত্ব আবারও সামনে এনেছে বলে ভুক্তভোগীরা মনে করে।
ইকবাল হোসেন/অন্তরা/
আরও পড়ুন
ঘুমন্ত জামাতাকে কুপিয়ে হত্যা, শ্বশুর আটক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পিএম
আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
-->ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে মেয়ের জামাইকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা অভিযোগ ওঠেছে শ্বশুর তরিকুল ইসলামের বিরুদ্ধে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত আব্দুর রহমান কালীগঞ্জ উপজেলার ক্বারী গোলাম রহমানের ছেলে।
আরও পড়ুন
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (১৯ অক্টোবর) শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন আব্দুর রহমান। বেশ কিছুদিন ধরে শ্বশুর ও জামাতার মধ্যে মনোমালিন্য চলছিল। এর জেরে মঙ্গলবার ভোরে শ্বশুর তরিকুল ইসলাম ধারালো কুড়াল দিয়ে ঘুমন্ত অবস্থায় আব্দুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভোরে চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শ্বশুরকে আটক করে পুলিশে খবর দেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। অভিযুক্ত শ্বশুরকে আটক করা হয়েছে। হত্যায় ব্যবহৃত কুড়ালটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মাহফুজুর রহমান/আজহার/
আরও পড়ুন
ভোলাহাটে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পিএম
ছবি: সংগৃহীত
-->চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সড়কের পাশ থেকে আব্দুল আওয়াল নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার হলদেগাছি মোড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
আব্দুল আওয়াল ভোলাহাট উপজেলার ঝাউবোনা গ্রামের মৃত আলা উদ্দীনের ছেলে। তিনি বিভিন্ন কৃষিপণ্যের ব্যবসায়ী ছিলেন।
ওসি বলেন, ‘স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ সকালে আব্দুল আওয়ালের মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পড়ে ছিল। পরিবারের সদস্যরা দাবি করেছে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তবে দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই।
তিনি জানান, মরদেহের ময়নাতদন্ত করা হবে। আব্দুল আওয়ালের মৃত্যুর কারণ ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যাবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আসাদুল্লাহ/তামান্না রুপা/
আরও পড়ুন
সাতক্ষীরায় বিজিবির অভিযানে লাখ টাকার মাদকদ্রব্য জব্দ
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০২:২৭ পিএম
ছবি: খবরের কাগজ
-->সাতক্ষীরার কালীগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ৭৮ লাখ টাকা মূল্যের চার বোতল জে অ্যান্ড বি মার্টিনি নামের মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, বোতলগুলোর গায়ে উল্লেখিত মূল্য ১৫ লাখ ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রতি বোতলের মূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা হিসেবে চার বোতলের মোট জব্দমূল্য ৭৮ লাখ টাকা।
আরও পড়ুন
বিজিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কোমপুর এলাকায় অভিযান চালিয়ে এসব দ্রব্য জব্দ করে ১৭ বিজিবির একটি টহলদল। শাখরা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার সাহাবুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পরে জব্দ করা দ্রব্য পরীক্ষার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে জানা গেছে এসব দ্রব্য হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
নাজমুল শাহাদাৎ/অন্তরা/
