কালবেলা · general
ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
২৪/১০/২০২৬

চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের টাঙ্গাইল জেলার নেতা তাওহীদুল ইসলাম বুখারীকে (৩৬) আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তাওহীদুল ইসলাম বুখারী টাঙ্গাইল জেলার আদি টাঙ্গাইল গ্রামের আজাদ বুখারীর ছেলে। টাঙ্গাইল জেলা ছাত্রলীগের অন্যতম সদস্যও তিনি। তার বিরুদ্ধে একাধিক রাষ্ট্রবিরোধী মামলা রয়েছে।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) তারেক জানান, শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে তাওহীদুল ইসলাম বুখারী ভারতে যাওয়ার উদ্দেশে দর্শনা ইমিগ্রেশনে আসে। এ সময় সার্ভারে তাকে কালো তালিকাভুক্ত দেখা যায়। তাকে আটক করে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗