রাণীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৫০টি মন্দিরে ৬০০ কেজি করে সরকারি চাল অনুদান ও দুটি করে গাছ দেওয়া হয়েছে। আর স্থানীয় এমপির পক্ষ থেকে পুরোহিতদের ধুতি উপহার দেওয়া হয়। মঙ্গলবার প্রশাসনের আয়োজনে সভায় এসব অনুদান ও উপহার তুলে দেন প্রধান অতিথি এস এম রেজাউল ইসলাম রেজু এমপি। ইউএনও রাকিবুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেনÑ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেবজাউল হক লিটন, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিকাশ চন্দ্র প্রামাণিক, ওসি জাকারিয়া মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।