সেলিম মাহমুদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলাধীন ৫ নং পিংনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, মানবতার ফেরিওয়ালা খ্যাত, তৃণমূলের অত্যন্ত আস্থাভাজন ও সাদা মনের সরল মানুষ জনাব মোঃ জিয়াউর রহমান খান জিয়া জনগণের ভোটে বিজয়ী হয়ে পিংনা ইউনিয়নবাসীর মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও একটি নিরাপদ, জনবান্ধব, স্বনির্ভর ও মর্যাদাশীল, আধুনিক ও দৃষ্টিনন্দন ইউনিয়ন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
খবর নিয়ে জানা যায়, তিনি ভূঞাপুর ইব্রাহীম খাঁ বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যয়নকালীন শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে প্রবেশ করেন। ছাত্রজীবন থেকে আজ অবধি বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার পাশাপাশি দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেছেন নিরলসভাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক বিভিন্ন কার্যক্রমেই শুধু নয়, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে রয়েছে তার অনন্য অবদান। এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ ময়দান, গোরস্থানসহ ধর্মীয় আচার-অনুষ্ঠানে নগদ অর্থায়ন এবং গরিব-দুঃখী ও অসহায় মানুষকে আর্থিক সহায়তা প্রদান করে ইতিমধ্যে তিনি গণমানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে সমাজে পরিচিতি লাভ করেছেন।
এছাড়াও সৎ, নিষ্ঠাবান, আদর্শবান, পরোপকারী ও জনহিতৈষী এই তরুণ উদীয়মান রাজনীতিবিদ যুবকদেরকে সুস্থ বিনোদন ও খেলাধুলায় উদ্বুদ্ধকরণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, দরিদ্র পিতা-মাতাকে কন্যাদানে সহায়তা, অসচ্ছল পরিবারকে চিকিৎসাসেবা সহযোগিতা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ঈদের খুশি ভাগাভাগি করতে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী উপহারসহ বহু জনসেবামূলক কাজেই নিজেকে নিয়োজিত করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মাদক, বাল্যবিবাহ, ঘুষ, সুদ, জুয়া ও বিভিন্ন অসামাজিক কার্যক্রমকে প্রতিহত করতে এলাকার সুশীল ব্যক্তিদের সহযোগিতায় প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছেন। সেই সাথে ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, মজুরসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সংঘবদ্ধ করে সামাজিক কুসংস্কার দূরীকরণে যুগান্তকারী ভূমিকা রেখে চলেছেন।
এলাকার সুশীল সমাজ ও সচেতন মহল মনে করেন, জিয়ার মতো খাঁটি মানুষকে চেয়ারম্যান পদে দলীয় মৌন সমর্থন দিলে ধর্ম-গোত্র কিংবা দল-মত নির্বিশেষে এলাকার আপামর জনগণ তাকে বিপুল ভোটে বিজয়ী করবে, ইনশাআল্লাহ। এতে জনগণ খুঁজে পাবে আস্থা ও ভরসার এক নতুন ঠিকানা, নিশ্চিত হবে ন্যায়বিচার ও সুশাসন, সেই সাথে এলাকার অবকাঠামোগত উন্নয়ন হবে চোখে পড়ার মতো।
পিংনা ইউনিয়নবাসীর সুন্দর আগামী ও এলাকার অবকাঠামোগত উন্নয়ন ভাবনা ও পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে জনাব মোঃ জিয়াউর রহমান খান জিয়া বলেন, “এলাকার মানুষ যদি আমাকে বিশ্বাস করে ও ভালোবেসে ওই চেয়ারে বসার সুযোগ সৃষ্টি করে, তবে আমি কথা দিচ্ছি কখনো তাদের বিশ্বাসের অমর্যাদা হবে না। যতদিন বাঁচবো মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। অশিক্ষা ও বেকার সমস্যা দূরীকরণের পাশাপাশি পিংনা ইউনিয়নবাসীর মুখে হাসি ফোটানোই আমার জীবনের লক্ষ্য। মানুষের জানমালের নিরাপত্তা ও মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজব্যবস্থা গড়ে তোলাই আমার দৃঢ় অঙ্গীকার। পিংনা থেকে রূপসা পর্যন্ত একটি সংযোগ সড়ক ও যমুনা নদীর উপর ব্রিজ নির্মাণ, চরাঞ্চলে একটি সৌরবিদ্যুৎ প্রকল্প, একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, উপ-স্বাস্থ্যকেন্দ্র নির্মাণসহ পিংনা ইউনিয়নের প্রতিটি রাস্তাঘাট উন্নত ও আধুনিক, প্রতিটি প্রতিষ্ঠান হয়রানিমুক্ত ও জবাবদিহিতামূলক পরিবেশ তৈরি করতে কাজ করে যাবো আজীবন।”
পরিশেষে তিনি এলাকাবাসীর সুচিন্তিত মতামত, সু-পরামর্শ, দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
The post একটি জনবান্ধব, শিক্ষাবান্ধব, কৃষিবান্ধব ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন -মোঃ জিয়াউর রহমান খান জিয়া first appeared on দৈনিক আজকের জামালপুর.
