শরৎ পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মীর পুজো করা হয়। চলতি বছর ২৫ অক্টোবর দেবীর আরাধনা করা হচ্ছে। আগামী বছর কবে অনুষ্ঠিত হবে কোজাগরী লক্ষ্মীপুজো?
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ২২:৪৩
০১ / ১১
উমাকে বিদায়ের মন খারাপ কাটিয়ে দেবী লক্ষ্মীর আরাধনায় মেতেছে গোটা বাংলা। আজ ২৫ অক্টোবর শরৎ পূর্ণিমা, আজকের দিনে কোজাগরী লক্ষ্মীপুজো চলছে ঘরে ঘরে।
০২ / ১১
উৎসবের রেশ কাটতে না কাটতেই শুরু হয় আগামী বছরের পুজোর দিন গোনা।
০৩ / ১১
২০২৭ সালে কবে পড়েছে কোজাগরী লক্ষ্মীপুজো? জেনে নিন আগামী বছরের লক্ষ্মীপুজোর দিনক্ষণ।
০৪ / ১১
আগামী বছর মহালয়া পড়েছে ২৯ সেপ্টেম্বর। তবে ৩০ সেপ্টেম্বর সকাল আটটা অবধি অমাবস্যা তিথি থাকবে। মহালয়ার ১৫ দিনের মাথায় আসে পূর্ণিমা। দেবীপক্ষের অন্তিম দিনে দেবী লক্ষ্মীর পুজো হয়।
০৫ / ১১
১০ অক্টোবর, রবিবার পড়েছে বিজয়া দশমী। তার চার দিনের মাথায় কোজাগরী লক্ষ্মীপুজো।
০৬ / ১১
২০২৭ সালে কোজাগরী লক্ষ্মীপুজো অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর, বৃহস্পতিবার।
০৭ / ১১
আগামী বছর কোজাগরী পূর্ণিমা তিথি শুরু হবে ১৪ অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা বেজে ৪৯ মিনিটে।
০৮ / ১১
পূর্ণিমা তিথি শেষ হবে ১৫ অক্টোবর, শুক্রবার সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে।
০৯ / ১১
‘কোজাগরী’ শব্দের অর্থও ‘কে জেগে আছ?’ প্রচলিত বিশ্বাস মতে, পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী পৃথিবী ভ্রমণে বের হন। জেগে থাকা ভক্তদের কৃপা করেন।
১০ / ১১
ভক্তদের বিশ্বাস, কোজাগরী পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মীর পুজো করলে সুখ, সমৃদ্ধি আসে। সেই কারণে পুজোর জন্য পূর্ণিমা নিশি পেতে হবে।
১১ / ১১
১৪ এবং ১৫ অক্টোবর দু’দিন পূর্ণিমা থাকলেও, ২০২৭ সালে কোজাগরী লক্ষ্মীপুজো হবে ১৪ অক্টোবর। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)
পরবর্তী গ্যালারি
লক্ষ্মীপুজোয় এই এক ভুলে চঞ্চলা হতে পারেন দেবী! ঘটতে পারে ঘোর বিপদ
ঘরে লক্ষ্মী পুজো তো করছেন। কিন্তু মূর্তি বা ছবি কোথায় রাখছেন, সেই নিয়েও সচেতন হওয়া জরুরি। সামান্য অসাবধানতায় অজান্তেই ধেয়ে আসতে পারে ঘোর বিপদ।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ২১:৪৪
০১ / ১০
শাস্ত্র বলে, তিনি সুখ-সমৃদ্ধির দেবী। তাঁর আশীর্বাদে আসে প্রাচুর্য। মূর্তি হোক বা ছবি, দেবী লক্ষ্মী পূজিত হন ঘরে ঘরে। কিন্তু জানেন কি, এই মূর্তি বা ছবি কোথায় রাখছেন, সেই নিয়েও সচেতন হওয়া জরুরি। সামান্য অসাবধানতায় অজান্তেই ধেয়ে আসতে পারে ঘোর বিপদ।
০২ / ১০
রবিবার, কোজাগরী পূর্ণিমা। বাঙালি হিন্দু পরিবারে সকাল থেকেই শুরু হয়েছে পুজোর তোরজোড়। জাঁকজমক থেকে আরাধনা, কোনও কিছুতেই কমতি নেই। কিন্তু দেবীমূর্তি সঠিক স্থানে রেখেছেন তো?
০৩ / ১০
বাস্তুশাস্ত্র মতে, ঈশান কোণ বা উত্তর-পূর্ব কোণ অত্যন্ত পবিত্র। সেই দিকে রাখতে হবে দেবী লক্ষ্মীর মূর্তি।
০৪ / ১০
উত্তর-পশ্চিম দিক করে টাঙাতে পারেন দেবীর ছবি।
০৫ / ১০
বাড়িতে নির্দিষ্ট কোনও ঠাকুরঘর না থাকলেও সমস্যা নেই। উত্তর-পশ্চিম কোণ করে ছবি টাঙাতে বসার ঘরের দেওয়ালে অথবা মূর্তি রাখতে পারেন পরিষ্কার কোনও স্থানে।
০৬ / ১০
শৌচাগারের সামনে ভুলেও রাখবেন না লক্ষ্মীর প্রতিমা। এমনকি শৌচাগারের সামনে দেবীর পা বা পুজোর আলপনা আঁকাও অশুভ বলে গণ্য করা হয় শাস্ত্রে।
০৭ / ১০
লক্ষ্মীপুজো করার সময়ে এমন ভাবে বসবেন, যাতে আপনার মুখ থাকে উত্তর-পশ্চিম দিকে।
০৮ / ১০
ছবি কেনার সময়ও লক্ষ্য করবেন, ছবিতে দেবী যেন দাঁড়িয়ে না থাকেন। পুরাণ মতে, এর অর্থ হল, লক্ষ্মী তাড়াতাড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন। দীর্ঘ সময়ে ধরে তাঁর আশীর্বাদ থাকবে না গৃহে।
০৯ / ১০
অন্য দিকে দেবীর বসে থাকা অবস্থার ছবি কিনলেও খেয়াল করবেন, তিনি যেন তাঁর বাহন পেঁচার উপরে না বসে থাকেন। এর অর্থও কিছুটা তাই। বাহনের পিঠে বসে আছেন মানে তিনি দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার জোগাড়।
১০ / ১০
পদ্মের উপর অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী যে ছবিতে আশীর্বাদের ভঙ্গিতে বসে রয়েছেন। সেই ছবিই একমাত্র ঘরে আনা শুভ বলে মনে করে বাস্তুশাস্ত্র। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)
