ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বড্ডাপাড়ায় জমিতে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে এ সংঘর্ষ চলে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বড্ডাপাড়া গ্রামের আলমগীর হোসেনের একটি জমিতে গরুর ঘাস কাটতে যান কয়েকজন।
এ সময় একই গ্রামের ফারুক মিয়া ও হুমায়ুন মিয়ার সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে দুই পক্ষের মধ্যে বিরোধ আরও বাড়তে থাকে।পরে বিষয়টি নিয়ে বৈঠকে বসলে সেখানে আবারও কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ সংঘর্ষে রূপ নেয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সড়কের ওপর টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া ও সংঘর্ষ চলে।এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার গুরুতর আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সংঘর্ষে চেয়ারম্যানসহ অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতর দের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে সড়কের ওপর সংঘর্ষ চলায় সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং যানজটের সৃষ্টি হয়। এতে ওই সড়কে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় ঝগড়া নিয়ন্ত্রণ করেন। এ বিষয়ে প্রতিবেদককে বলেন পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।