রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে যাত্রাবিরতি করবে দুটি আন্তঃনগর ট্রেন। শনিবার (২৪ অক্টোবর) থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ও সাগরদাঁড়ি এক্সপ্রেসের যাত্রাবিরতি কার্যকর হবে।
শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান পরিচালন সুপারিনটেনডেন্টের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
যাত্রাবিরতির আওতায় রয়েছে ৭৩৪ নম্বর তিতুমীর এক্সপ্রেস ও ৭৬১ নম্বর সাগরদাঁড়ি এক্সপ্রেস। ট্রেন দুটি রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে থামায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে শুক্রবার (২৩ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
