কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা গ্রামের বাবুল মিয়াজির পরিবারের জন্য একটি টিউবওয়েল উপহার প্রদান করা হয়েছে। পরিবারের সুপেয় পানির চাহিদা পূরণে এ উদ্যোগ নেওয়া হয়।
টিউবওয়েল উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন শামীম, মাস্টার জসিম উদ্দিন, মোজাম্মেল হোসেন, এমরান হোসেন মাসুদ, ইমরুল হাসান মিয়াজি, মহিন উদ্দিন মিয়াজিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে অসহায় ও প্রয়োজনগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং মানুষের মৌলিক চাহিদা পূরণে সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

