মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য কেউ বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ঐক্যবদ্ধ থাকলে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বিএনপি সবসময় মানুষের কল্যাণে রাজনীতি করে।
সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তারেক রহমান। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করার কথা উল্লেখ করে তিনি সমাজের উন্নয়নে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।
