দুর্গাপুজোকে সামনে রেখে নিরাপত্তায় আরও জোর দিয়েছে পুলিশ। বাংলাদেশ সীমান্ত এবং অসম সীমানা সংলগ্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে কোচবিহার জেলায়। শুরু হয়েছে নাকা তল্লাশি। সীমান্তবর্তী রাস্তা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যাতায়াতের পথগুলিতে বিশেষ নজর রাখছেন পুলিশকর্মীরা। পুজোর দিনগুলিতে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই নিরাপত্তা ব্যবস্থাকে আরও আঁটোসাঁটো করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। শহর এলাকায় ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিদর্শন করেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। কোচবিহার জেলা পুলিশ সুপার মণীশ জোশী বলেন, ‘‘সামনেই দুর্গাপুজো। এ সময়ে অপরাধীরা সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করে। সে কথা মাথায় রেখে ব্যবস্থা নেওয়া হয়েছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
Best Value
এক বছরে
5,148
1,999
এক মাসে
429
169
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
Subscribed already? Log in
সাবস্ক্রাইবার হলে আপনি পাচ্ছেন
প্রতি সকালে আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার
আমাদের সাথে যোগাযোগ করুন
Monday - Saturday: 10 am to 6 pm (except public holidays).
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
