আওয়ামী লীগের সাথে সমঝোতার ন্যূনতম সম্ভাবনা নেই, বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি দাবি করেন, তার বক্তব্যকে মিসলিড করেছে অনেক গণমাধ্যম।
ডা. জাহেদ উর রহমান বলেন, গত দুই বছরেও যারা মানবতাবিরোধী অপরাধের জন্য ন্যুনতম অনুশোচনা করছে না, তাদের সাথে কীসের সমঝোতা-প্রশ্ন রাখেন তিনি? তিনি বলেন, শেখ হাসিনাকে প্রতিনিয়ত ফেরত চাওয়া হচ্ছে। তার ডিসেম্বরে কেনো, এখনই ফিরে আসা উচিত বলে মত তার। ন্যায়বিচারের জন্যই শেখ হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন ডা. জাহেদ।
তিনি আরও জানান, হাসিনা এলে এটা নিয়ে সরকারের যতটুকু প্রস্তুতি দরকার, ততোটুক প্রস্তুতি আছে। পুলিশ শেখ হাসিনার আমলে যেভাবে ব্যবহার হয়েছে, সে কারণেই তাদের মানুষ ভিন্ন চোখে দেখে। পুলিশ তার আত্মবিশ্বাস দ্রুত সময়েই ফিরে পাবে। পুলিশ আগের চেয়ে অনেক কার্যকর। ভঙ্গুর একটা বাহিনী ঘুরে দাঁড়াতে একটু সময় লাগছে বলেও মনে করেন তথ্য উপদেষ্টা।
আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী যুক্তরাষ্ট্রে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্থা করেছে। কোনো কিছুই আনচ্যালেঞ্জড যাবে না। প্রত্যেককে আইনের মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ার করে দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
