হুথি হামলার পর বাড়ল বিশ্ববাজারে তেলের দাম
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
সৌদি আরবে হুথিদের নতুন হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে তেল সরবরাহ কমে যেতে পারে এমন উদ্বেগে বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি বেড়েছে।
বৃহস্পতিবার ২২ অক্টোবর এক প্রতিবেদনে সংবাদমাধ্যম রয়টার্স এই তথ্য জানিয়ে আরও বলে, গ্রিনিচ মান সময় (জিএমটি) ভোর ৪টা ৪২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ ডলার ৯৩ সেন্ট বা ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১০ ডলার ৭৫ সেন্টে পৌছায়।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ১ ডলার ৪৩ সেন্ট বা ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ ডলার ৫৮ সেন্টে দাড়ায়।
এর আগে বুধবার ব্রেন্ট তেলের দাম প্রায় একই ছিল। তবে ডব্লিউটিআই তেলের দাম ব্যারেলপ্রতি ৬৭ সেন্ট কমেছিল।
মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়লে তেল সরবরাহে সমস্যা হতে পারে। এ আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
