পেকুয়ায় অনুমোদন পেল উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কার্যনির্বাহী কমিটি। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টার সময় পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেয়ার বিষয় নিশ্চিত করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা ও সার্বিক পরামর্শের ভিত্তিতে পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠন ও অনুমোদনের বিষয়টি জানানো হয়।
অনুমোদিত কমিটিতে পদাধিকারবলে সভাপতি হয়েছেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছাফওয়ানুল করিম। উপজেলা পরিষদ কর্তৃক মনোনীত সহসভাপতি হয়েছেন সদর ইউপি চেয়ারম্যান এম. বাহাদুর শাহ ও পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।
মনোনীতরা হলেন সহসভাপতি হিসাবে মোহাম্মদ ইউছুপ রুবেল ও উপজেলা যুবদলের আহবায়ক মুনতাজির কামরান জাদিদ মুকুট, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়া উদ্দিন, যুগ্ম সম্পাদক এম. আহমদ শফি, আহসান হাবীব, কোষাধ্যক্ষ মোহাম্মদ মহি উদ্দিন।
অনুমোদিত কমিটিতে পদাধিকারবলে নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। সাধারণ নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন সাংবাদিক সাইদুর রহমান সুমন, মো. রাশেদ ফারুক, আনোয়ার হোছাইন (এমজারু), মোহাম্মদ সায়েদ খাঁন, মো. তারেক জলিল, বেলাল উদ্দিন, মোহাম্মদ আমির আব্দুল্লাহ ও মুহাম্মদ আমিনুল হক।
এ ছাড়া সংরক্ষিত নারী নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন সেলিনা আক্তার ও নাওরিন সামরিনা লাভলী।
নতুন কমিটি অনুমোদনের মধ্য দিয়ে পেকুয়ার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশা করছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ সচেতন মহল। তাঁদের মতে, নতুন কমিটির উদ্যোগে উপজেলার ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, তরুণদের ক্রীড়ামুখী করা এবং প্রতিভাবান খেলোয়াড় তৈরিতেও এ কমিটি ইতিবাচক ভূমিকা রাখতে পারবে বলে প্রত্যাশা করেন তারা।
