উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত থাকার কারণে আগামী কিছুদিন দেশের বেশিরভাগ অঞ্চলে আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও চট্টগ্রাম বিভাগে গুঁড়ি গুঁড়ি বা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার দেওয়া আবহাওয়ার এ তথ্য জনিয়েছে পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার মধ্যে দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এদিন সার্বিক আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সংশ্লিষ্ট সংবাদ: আবহাওয়া
৩ ঘন্টা আগে
১০ ঘন্টা আগে
১৫ অক্টোবর ২০২৬
