সুরুচি সঙ্ঘে রেস্টিং লাউঞ্জের উদ্বোধনে অগ্নিমিত্রা
দুর্গাপুজো জাতি ধর্ম নির্বিশেষে সকলের। উৎসবের আনন্দে যেন কোনও বাধা না আসে, সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগরোন্নয়ন বিষয়ক দপ্তরের উদ্যোগ, ‘আমার শহর আমার মানুষ – পুজো সবার জন্য’। এই উদ্যোগে যৌথ ভাবে সামিল হয়েছে এই সময়। এই বিশেষ উদ্যোগ বাস্তবায়নে ভাবনার জন্য ‘এই সময়’ এবং শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ-কে ধন্যবাদ জানানো হয়। পুজোর আনন্দে সকলের অংশগ্রহণ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
