ওসমানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২
প্রতিনিধি, ওসমানীনগর · ১৬ অক্টোবর, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে দাড়ালো অস্ত্রসহ দুইজনকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ৩টার দিকে ওসমানীনগর থানাধীন গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুর গ্রামের কাঞ্চন পালের বসত বাড়ির পূর্ব পার্শ্বে অরুন দেবের বাউন্ডারী করা ফাঁকা জায়াগা থেকে আটক করা হয়।
আটকরা হচ্ছেন, সিলেট জেলার বালাগঞ্জ থানার বোয়ালজুড় ইউনিয়নের নসিয়ারপুর (নসিরপুর) গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে রিপন মিয়া (৩৮) ও ওসমানীনগর থানার তাজপুর ইউনিয়নের উত্তর মজলিসপুর গ্রামের মৃত রহমত আলী ছেলে হাবিব মিয়া (২৫)।
থানা পুলিশ সুত্রে জানা যায়, ওসমানীনগর থানা পুলিশ বৃহস্পতিবার রাত অনুমানিক ৩ টার দিকে গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুর গ্রামের কাঞ্চন পালের বসত বাড়ির পূর্ব পার্শ্বে অরুন দেবের বাউন্ডারী করা ফাঁকা জায়াগা থেকে বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে।
এ সময় একটি ধারালো রাম দা, তিনটি এড্রোয়েড মোবাইল, একটি বোল্ট কাটার, একটি ধারালো ছুরি, লোহার রড, একটি প্যাকিং স্কচ টেপ, ৩২ ফুট লম্বা তিন পিস প্লাষ্টিকের নাইলন রশি উদ্ধার করা হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে দাড়ালো অস্ত্রসহ আটক করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গুগলে আমাদের খবর পেতে
