পদ্মা-মেঘনায় ইলিশ শিকার করায় আটক ২২ জনকে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। দ-প্রাপ্ত জেলেরা হলেনÑ রিফাত (২৫), রাসেল খান (২৬), দেলোয়ার হোসেন (৬০), সুজন গাজী (৩০), ইদ্রিস আলী (৩৫), নজরুল বেপারী (২৮), মনির মিজি (২৮), শহীদ গাজী (২৯), দেলোয়ার হোসেন মোল্লা (৬০), জাহাঙ্গীর বেপারী (৩৫), সেলিম ফকির (৩০), নজরুল (৩০), কামাল বেপারী (৩৪), লিটন বেগ (৪৫), মাইনুদ্দিন (৪৭), নয়ন শরীফ (১৮), নিজাম প্রধানিয়া (৩৬), রাসেল (৩০), মনির বেপারী (২৮), মোহাম্মদ হোসেন (১৯), রাসেল গাজী (২৫) ও ইকবাল (২২)। সবার বাড়ি চাঁদপুর ও শরীয়তপুর জেলায়। সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, রোববার রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এদের আটক করা হয়। রাতেই কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল, রহমত উল্লাহ ও তানভীর রাব্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২২ জেলেকে ১২ দিন করে কারাদ- এবং প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করেন।