
রাজাপুরে স্বেচ্ছাশ্রমে খালের ওপর কাঠের পুল নির্মাণ
ঝালকাঠির রাজাপুরে দীর্ঘদিনের জনদুর্ভোগলাঘবে স্বেচ্ছাশ্রমে খালের ওপর কাঠের পুল নির্মাণ করেছে শ্রমিককল্যাণ ফেডারেশন।
উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদনিকাঠি এলাকায় বাড়ানি খালের ওপর প্রায় ৫০ হাজার টাকা ব্যয়ে পুলটি নির্মাণ করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে দিন ব্যাপী সংগঠনটির ৩০ জনযুবক স্বেচ্ছাশ্রমে এ কাজ করেন। সংগঠনটির নিজস্ব অর্থায়নে পুলটি নির্মাণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বদনিকাঠি এলাকায় বাড়ানি খালের ওপর প্রায় ৫৫ ফুট দীর্ঘ একটি পুরোনো লোহার পুলছিল। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় প্রায় দুই যুগধরে দুর্ভোগ পোহাচ্ছিলেন খালের দুই পাড়ের মানুষ।
স্থানীয়দের অভিযোগ, নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা পুলটি সংস্কারের প্রতিশ্রুতি দিলেওবাস্তবে কোনো উদ্যোগ নেওয়াহয়নি। সম্প্রতি বিষয়টি শ্রমিক কল্যাণ ফেডারেশনের নজরে এলে এলাকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে তারা নিজস্ব অর্থায়নে কাঠের পুল নির্মাণের উদ্যোগ নেন। সংশ্লিষ্টদের হিসাবে, পুলটি প্রায় ছয় থেকে সাত বছর ব্যবহার করা যাবে।
শ্রমিককল্যাণ ফেডারেশনের মঠবাড়িইউনিয়ন সেক্রেটারি শাহাদাৎবলেন, এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করেই এ উদ্যোগ নেওয় াহয়েছে। এর ফলে বদনিকাঠি সহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতের কষ্টকিছুটা হলেও লাঘব হবে। সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা এ কাজ করেছেন।
স্থানীয় যুবক মোঃ শাহাদাৎ বেপারী বলেন, দীর্ঘদিন ধরে পুলটি জরাজীর্ণ ছিল। এটি পার হতেগিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন। পুলটি নির্মাণ করায় স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের মানুষের দুর্ভোগ কমবে।
স্থানীয় বৃদ্ধ মোঃ আবুল কাশেম বলেন, দীর্ঘদিন ধরে খালের দুই পাড়ের মানুষ চরম দুর্ভোগের মধ্যে ছিলেন।পুলটি নির্মাণ হওয়ায় আমরা খুব খুশি। এখন এক পাড় থেকে অন্য পাড়ে যাতায়াতে আর আগের মতো অসুবিধায় পড়তে হবেনা।
সমাজসেবক মোঃ জাকির হোসেন খান বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের প্রতিটি মানুষের এ ধরনের জনকল্যাণ মূলক কাজে এগিয়ে আসা উচিত। সব সময় সরকারের দিকে তাকিয়ে থাকলে হবেনা; নিজেদের সমস্যা সমাধানে নিজেদেরও উদ্যোগ নিতেহবে। তিনি বলেন, সব সময় সামাজিক কাজের সঙ্গে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন, ইনশাআল্লাহ।
