মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা- দর্শনা মহাসড়কের লোকনাথপুর ফায়ার সার্ভিস মোড়ে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়,ভোরে লোকনাথপুর ফায়ার সার্ভিসের অদূরে একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।পুলিশ জানায়, নিহতের মুখমণ্ডল গুরুতরভাবে বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান,নিহতের লাশটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তের জন্য প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।
