নাটোরের বড়াইগ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল।
শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার ৬ নম্বর গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা জানতে পারেন, পূর্ণকলস গ্রামে সিদ্দিক চেয়ারম্যানের ঘাসের জমির আইলে কলাগাছের নিচে সন্দেহজনক অবস্থায় একটি বাজারের ব্যাগ পড়ে রয়েছে।
খবর পেয়ে এসআরবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়। পরে অস্ত্রগুলো জব্দ করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রগুলো কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য সূত্রে উল্লেখ করা হয়নি।
এই বাংলা/এমএস
