হরমুজ প্রণালিতে জাহাজের ওপর হামলা ‘যুদ্ধ শুরুর পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে’
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনা সম্প্রতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
আন্তর্জাতিক
জার্নাল ডেস্কযুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনা সম্প্রতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কেপলার এবং উইন্ডওয়ার্ডের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে পাঁচই অক্টোবর থেকে ১১ই অক্টোবরের মধ্যে ১২টি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে।
এই হামলা যুদ্ধ শুরুর পর থেকে এক সপ্তাহে সর্বোচ্চ হামলার রেকর্ড এবং যুদ্ধের প্রথম সপ্তাহের ১১টি হামলার ঘটনাকেও ছাড়িয়ে গেছে। কেবলমাত্র ১১ই অক্টোবরই ছয়টি জাহাজে হামলা চালানো হয়েছে।
হরমুজ প্রণালি এবং ওমানের সোহার বন্দরের কাছাকাছি এলাকায় পাঁচটি তেলবাহী ট্যাংকার ও একটি কন্টেইনার জাহাজে হামলা হয়।
গত সপ্তাহে কাতার, পূর্ব ফুজাইরা এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বন্দরের কাছাকাছি এলাকাতেও তেলবাহী ট্যাংকারগুলোতে হামলা চালানো হয়েছিল। সূত্র: বিবিসি বাংলা
বাংলাদেশ জার্নাল/সিএম