মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের কেশবনগর গ্রামের মাঠে এক কৃষকের চাষকৃত ২৮ কাঁঠা জমির সবজি ক্ষেত কেটে তছরুপ করেছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাতে কেশবনগর গ্রামের জয়নাল হােসেনের সবজি ক্ষেত তছরুপাত করে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে,রাতের আঁধারে কৃষক জয়নাল হােসেনের ২৮ কাঁঠা ফসলি জমির মরিচ, পটল ও মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ধরনের সবজি কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় কৃষক জয়নালের আনুমানিক দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কষ্টার্জিত ফসল এভাবে নষ্ট হয়ে যাওয়ায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। ঘটনাটি এলাকায় কৃষকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
।
The post গাংনীতে সবজি ক্ষেত কেটে তছরুপ করেছে দুর্বৃত্তরা appeared first on Meherpur News.
