ইউরোপের শেঙ্গেন অঞ্চলে প্রবেশের উদ্দেশ্যে মলদোভা থেকে রোমানিয়ায় অনিয়মিতভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে তিন বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষীরা।
রোমানিয়ার পূর্ব সীমান্তে শেঙ্গেন অঞ্চলে প্রবেশের জন্য অনিয়মিত অভিবাসনের একটি প্রচেষ্টা ঠেকিয়ে দিয়েছে দেশটির সীমান্ত পুলিশ।
বিজ্ঞাপন
মলদোভার সীমান্ত কর্তৃপক্ষের সহযোগিতায় ইয়াসি অঞ্চলের সীমান্ত পুলিশের আঞ্চলিক পরিদর্শন দপ্তরের সদস্যরা ওই তিন বাংলাদেশিকে শনাক্ত করেন। তারা অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন।
১৪ অক্টোবর রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে রোমানিয়ার সীমান্ত পুলিশের একটি সেক্টরের আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নজরদারি সরঞ্জামের সাহায্যে ওই তিনজনকে সীমান্ত অবৈধভাবে অতিক্রমের চেষ্টা করতে দেখা যায়। পরে ঘটনাস্থলে থাকা একটি টহল দল তাদের আটক করে।
মলদোভার কর্তৃপক্ষের সঙ্গে তথ্য যাচাই ও আদান-প্রদানের পর নিশ্চিত হওয়া যায়, আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক। তাদের বয়স যথাক্রমে ১৯, ৩৮ ও ৪১ বছর।
সীমান্তরক্ষীদের কাছে দেওয়া বক্তব্য অনুযায়ী, তিনজনের চূড়ান্ত গন্তব্য ছিল স্পেন। সেখানে গিয়ে তারা কাজ খুঁজে নেওয়ার পরিকল্পনা করেছিলেন।
বিজ্ঞাপন
রাষ্ট্রীয় সীমান্ত অবৈধভাবে অতিক্রমের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। একই সময়ে ইউরোপীয় ইউনিয়ন ও মলদোভার মধ্যে স্বাক্ষরিত পুনরায় গ্রহণসংক্রান্ত চুক্তির আওতায় পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অভিবাসীদের মলদোভার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
২০২৫ সালের জানুয়ারি থেকে রোমানিয়া আনুষ্ঠানিকভাবে ইউরোপের শেঙেন অঞ্চলের স্থলসীমান্তে যুক্ত হয়েছে। এর আগে, ২০২৪ সালের ৩১ মার্চ থেকে দেশটির সমুদ্র ও আকাশসীমা শেঙ্গেন জোনের অন্তর্ভুক্ত হয়।
বিজ্ঞাপন
সূত্র: ইনফোমাইগ্রেন্টস
এমআরএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
