কক্সবাজারের উখিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালী, হাত ধোয়ার ডেমো প্রদর্শন ও আলোচনা সভা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উখিয়া উপজেলা প্রশাসন , জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং ওয়াশ সেক্টরের যৌথ উদ্যোগ উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা সহকারী প্রকৌশলী জি এম মুক্তাদির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাদ উল্লাহ উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম ও উখিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফারুক আহমেদ।
বক্তারা বলেন, সকল মানুষের সুস্থজীবন নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি চর্চার বিকল্প নেই। সুস্থ জীবন যাপনের জন্য নিয়ম মেনে হাত ধোয়া খুবই জরুরী ।
এ বিষয়ে সকলকে আরো সচেতনতা হওয়ার আহ্বান জানার বক্তারা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উখিয়া ওয়াশ সেক্টর কোঅর্ডিনেটর তফাজ্জল হোসাইন।
এ সময় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী ও ওয়াশ সেক্টরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সকল বক্তারা হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেন এবং হাত ধোয়া নিশ্চিত করে সুস্থ থাকার বার্তা ঘরে ঘরে পৌছে দেওয়ার তাগিদ দেন ।
