
পূর্বধলায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল্লাহ ইমরান
সনাতন ধর্মাবলম্বীদের বৃহদ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য সচিব এএসএম শহিদুল্লাহ ইমরান।
মঙ্গলবার (২০ অক্টোবর) দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন এবং নগদ আর্থিক অনুদান প্রদান করেন।
পূর্বধলা সর্বজনীন কেন্দ্রীয় পূজা মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পূর্বধলা উপজেলা শখার সভাপতি তরুন কুমরার রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার ভাদুড়ী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পূর্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জিত কর এবং পূর্বধলা সর্বজনীন কেন্দ্রীয় পূজা মন্দিরের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় চৌধুরী।
এ সময় অন্যান্য নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ মান্নান, আজিম উদ্দিন তালুকদার আরশাদ, ফিরোজ তালুকদারসহ স্থানীয় অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
