স্টাফ রিপোর্টার।।
আওয়ামী লীগের পুনর্বাসনকেন্দ্র এনসিপির ওপর তীক্ষ্ণ নজর রাখতে হবেছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমজাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আওয়ামী লীগের পুনর্বাসনকেন্দ্র হিসেবে আখ্যায়িত করে তাদের কর্মকাণ্ডের ওপর তীক্ষ্ণ নজর রাখার অনুরোধ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।
শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দেশের জনগণের উদ্দেশে এ অনুরোধ জানান।হামিম বলেন, ‘একদিকে এনসিপির স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে লিফলেট, অপরদিকে গোপালগঞ্জে সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা একই সূত্রে গাঁথা। দেশপ্রেমিক ও গণতন্ত্রকামী জনগণকে অনুরোধ করবো- এখন থেকে আওয়ামী লীগের পুনর্বাসনকেন্দ্র এনসিপির দেশবিরোধী কর্মকাণ্ডের ওপর তীক্ষ্ণ নজর রাখতে হবে।
কোনোভাবেই পতিত স্বৈরাচারকে আর ফিরিয়ে আনা যাবে না।’শেখ তানভীর বারী হামিমের ফেসবুক পোস্টদেশে আইনশৃঙ্খলার চরম অবনতি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নজিরবিহীন দলীয়করণের অভিযোগ এনে এসবের প্রতিবাদে গণবিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে এনসিপি। রাজধানীর শাহবাগে আগামী ৩০ অক্টোবরের এ বিক্ষোভ উপলক্ষে লিফলেট বিতরণ করছে দলটি।
এতে তারা বিভিন্ন দাবির সঙ্গে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগও চেয়েছে।অন্যদিকে, গোপালগঞ্জ সদর উপজেলায় শনিবার দুপুরে মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে বাহিনী সূত্রে জানা গেছে।
