একাত্তরের স্বাধীনতাবিরোধী রাজাকার কিংবা নব্য ফ্যাসিবাদী শক্তি—কারও কাছেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, ষড়যন্ত্র করে কখনো মানুষের হৃদয় জয় করা যায় না। পলাতক স্বৈরাচারী চক্র দেশে ফেরার চেষ্টা করলেও জনগণই তাদের প্রতিহত করবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহীদ মিনারে জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি এ মাহফিলের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, জনগণ তাদের দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং বিএনপির ওপর আস্থা ও বিশ্বাস রেখেছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই দেশের গণতন্ত্র ও স্বাধীনতা সম্পূর্ণ নিরাপদ।
