প্রতীকী ছবিগ্রাফিক্স: রাতুল মণ্ডল
Published on
:
1 min read
‘বিগ বস’ নিয়ে এমনিতেই আগ্রহের অন্ত নেই দর্শকের। তবে সম্প্রতি হিন্দি হোক বা বাংলা, ‘উইকেন্ড কা ভার’-এর কারণে আরও জমজমাট হয়ে ওঠে ঘর। দুই নতুন ওয়াইল্ড কার্ড এন্ট্রি প্রতিযোগী মনীশ গোয়েল এবং নকুল ঢুলের এই ঘরে প্রবেশের পরে ‘বিগ বস ২০’-এর ঘরের পারদ চড়ে গিয়েছিল বহুলাংশে। তবে ঘরে পা রাখার পর থেকেই ধুন্ধুমার কাণ্ড। যে ঘটনার বিন্দুমাত্র আঁচ পায়নি কেউ।
গুল্লু ওরফে কুশল তানওয়ারের সঙ্গে নকুলের হাতাহাতিতে ‘বিগ বস’-এর ঘরে রীতিমতো তাণ্ডব শুরু হয়। মনোনয়ন পর্ব শেষ হওয়ার পরেই নকুল ঢুল ও কাজি তৌকিরের সঙ্গে মুখোমুখি দ্বন্দ্ব শুরু হয়। নকুল অভিযোগ করেন কাজি তাঁকে নিয়ে নানা ধরনের রসিকতা করেছেন। নকুল যে ঘটনায় রীতিমতো জেরা করতে শুরু করেন কাজিকে।
সেই সময়ে কথা কাটাকাটি হাতাহাতির জায়গায় পৌঁছায়। আচমকা রেগে যান নকুল। কুশল তানওয়ার তাঁকে ঠান্ডা করার চেষ্টা করতে থাকেন। সেই সময়ে নকুলের ধাক্কায় কুশলের সোয়েটার ছিঁড়ে যায়। নকুলের সেই দুর্ব্যবহারের তীব্র প্রতিবাদ করেন মাহি ভিজ। এর পরেই গোটা বাড়ির সকলে মিলে সিদ্ধান্ত নেন নকুলের এই উত্তপ্ত মেজাজ ঘরের জন্য খুব একটা নিরাপদ নয়। ফলে তাঁকে ঘর থেকে বের করে দেওয়ার দাবিও তোলেন মাহি।
— BBTak (@BiggBoss_Tak) October 12, 2026🚨 BREAKING: BIG FIGHT ERUPTS between Nakul Dhull and Gullu inside the Bigg Boss 20 house LAST NIGHT, which reportedly escalated into PHYSICAL VIOLENCE!
Nakul Dhull has been EVICTED from the BB20 house following the physical altercation! 🚨
যদিও ‘বিগ বস’ এই ব্যাপারে অফিশিয়ালি কিছু ঘোষণা করেননি, তবে বেশ কিছু জনপ্রিয় অ্যাকাউন্ট দাবি করেছে, এই ঘটনায় নকুল ঢুলকে ‘বিগ বস’-এর ঘর থেকে বহিষ্কার করা হয়েছে।