শনিবার সরকারি বন্ধের দিনেও খোলা থাকবে ব্যাংক-শেয়ারবাজার
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
আগামীকাল শনিবার ছুটির দিন হলেও সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে। একই সঙ্গে চলমান থাকবে শেয়ারবাজারে লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে। দুর্গাপূজার টানা ছুটির সঙ্গে সমন্বয় করে সরকার ও বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর ছুটি ঘোষণা করা হয়েছে। একই প্রজ্ঞাপনে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার কথা বলা হয়েছে।
৭ অক্টোবর পূজার ছুটির প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে আগেই ছুটি ঘোষণা ছিল। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি। ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দিয়ে দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করা হয়। আর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তারা। তবে ২২ অক্টোবরের ছুটির পরিবর্তে আগামী শনিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে। ফলে গ্রাহকেরা ওই দিন নিয়মিত কর্মদিবসের মতোই ব্যাংকিং সেবা পাবেন।
এছাড়া, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথ সাধারণত সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু থাকবে। পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির সময়েও আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে হবে। এ জন্য ব্যাংকগুলো স্থানীয় প্রশাসন এবং বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে সরকার নির্দেশনা জারি করেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
