কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে স্বপন দেবনাথ (৪৬) নামের এক টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে প্রতিমা বিসর্জনের আগেই
উপজেলা সদরের মদনমোহন জিউর আখরাবাড়ি পিছনে কেন্দ্রীয় শ্মশানঘাট এলাকার একটি রেন্ডি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্বপন দেবনাথ ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের বাসিন্দা।
তিনি কাউখালী উপজেলা সদরের উত্তর বাজার বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং কাপুরিয়াপট্টি ব্যবসায়ী সাধনের ভাগ্নে হওয়ায় মামার দোকানের পাশে দীর্ঘদিন ধরে ‘শ্রুতি টেইলার্স’ নামের একটি পোশাক তৈরির প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শ্মশানঘাট এলাকায় একটি রেন্ডি গাছের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় স্বপনের মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা খবর দিলে কাউখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক প্রক্রিয়া শেষে মরদেহ থানায় স্থানান্তর করা হয়।
স্বজন ও স্থানীয় কয়েকটি সূত্র জানায়, পারিবারিক নানান বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্ত্রী ও স্বপনের মাঝে কলহ চলছিল। ব্যবসায় মন না দিয়ে স্বপন বেশিরভাগ সময় মোবাইল ফোনে গেম খেলতেন বলে অভিযোগ উঠেছে অপরদিকে তার স্ত্রী শ্রুতি পার্লার পরিচালনা করতেন তাহা নিয়ে এই দম্পতির মধ্যে প্রায়ই বাগ্বিতণ্ডা হতো নাম না প্রকাশ করার শর্তে প্রতিবেশীরা জানিয়েছেন।দম্পতির শ্রুতি নামে একটি কন্যা সন্তান রয়েছে। ঘটনার আগে তাঁর স্ত্রী মোবাইল ফোনটি নিজের কাছে নিয়ে নেন বলেও গুঞ্জন রয়েছে। তবে এসব ঘটনার সঙ্গে তাঁর মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এই নিউজ লেখা পর্যন্ত স্ত্রীর মন্তব্য পাওয়া যায় নাই।
এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুব্রত কর্মকার জানান হাসপাতালে নিয়ে আসার পূর্বে গলায় ফাঁস লাগানোর ফলে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান,দুপুরের দিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার হাসপাতালে ডাক্তারের মৃত্যু ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
