সংবাদ বিজ্ঞপ্তি · ১৫ অক্টোবর, ২০২৬ ৭:১৪ অপরাহ্ন
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাঁও সিলেটের দাখিল দশম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী ক্লাস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে মাদরাসার ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, নিয়মানুবর্তিতা মানুষের জীবনে লক্ষ্য অর্জনকে সহজ করে তোলে। যাবতীয় বিশৃঙ্খলা এড়াতে এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে এটি অপরিহার্য। শিক্ষার্থীদের সুন্দর ও সফল ভবিষ্যতের জন্য অধ্যবসায়ী হওয়ার পাশাপাশি নৈতিক উৎকর্ষ সাধনে যত্নশীল হতে হবে। তিনি নামাজে অভ্যস্ত হওয়া, ভালো বন্ধু নির্বাচন, সময়ের অপচয় রোধ এবং মাদক, অপসংস্কৃতি ও নীতিবিবর্জিত রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মা-বাবা ও শিক্ষকদের সাথে সদ্ব্যবহার করতে হবে এবং তাদের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।
শ্রেণি শিক্ষক খোরশেদ আলম মহসিনের পরিচালনায় অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মাওলানা হানীফ হোসাইন, মো. শাহীন আলম ও মাওলানা আমীর হোসাইন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ছাত্র সংসদের ভিপি হাফিজ ফাহাদ আহমদ ও ছাত্রী সংসদের ভিপি রাফা আঞ্জুম।
অনুষ্ঠানে শিক্ষক মাওলানা আবদাল হোসাইন, তানভীর হোসাইন, মনির হোসাইন, সাকিব আহমদ, হাফিজ ইমরান আহমদ, মাওলানা কায়েস আহমদ, হোসাইন আহমদ এবং ছাত্র সংসদের জিএস আব্দুর রাজ্জাক সৈয়দ ও ছাত্রী সংসদের জিএস ফেরদৌসী জান্নাত নওশীন উপস্থিত ছিলেন।
গুগলে আমাদের খবর পেতে
