এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে শুক্রবার সকালে ভারতের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ হকি দল। ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর জলন্ধর ও মোহালিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হওয়ার কথা।
বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, চীন ও জাপান। শক্তিশালী দলগুলোর বিপক্ষে এই আসরকে বড় পরীক্ষা হিসেবে দেখছেন অধিনায়ক আশরাফুল ইসলাম।
অধিনায়ক জানিয়েছেন, প্রস্তুতিতে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তাঁরা। মাঠে পরিকল্পনা বাস্তবায়ন এবং প্রতিটি ম্যাচে লড়াই ধরে রাখাই এখন দলের লক্ষ্য।
