সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও চারটি মাধ্যমিক বিদ্যালয়ের চারজন প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১৪ অক্টোবর বুধবার দুপুরে কাজিপুর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের দীর্ঘ কর্মজীবনের অবদান, শিক্ষার মানোন্নয়নে তাঁদের ভূমিকা এবং শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় তাঁদের নিষ্ঠা ও আন্তরিকতার কথা তুলে ধরা হয়।
সদ্য বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী দীর্ঘদিন চাকরি করে কাজিপুর কার্যালয় থেকে অবসর গ্রহন করেন । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান বিষয়ে কৃতিত্বের অনার্স সহ মাস্টার্স ডিগ্রী অর্জন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে বিভিন্ন উপজেলায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
সবশেষে তিনি বগুড়ার কাহালু উপজেলা থেকে বদলী হয়ে কাজিপুর উপজেলায় একবছর ১৫ দিন চাকরি করে অবসর গ্রহন করেন। তার চাকরি জীবনে সফলতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সকলের প্রশংসা কুড়িয়েছেন। তিনি এক বছরে কাজিপুরে সততা, নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করে ইতিবাচক পরিবর্তন এনেছেন।
এছাড়া উপজেলার চারজন প্রধান শিক্ষক অবসর গ্রহন করেন তারা হলেন মাইজবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাংলাদেশ শিক্ষক সমিতি কাজিপুর উপজেলা শাখার সভাপতি টি এম আতিকুর রহমান নান্নু, ডিক্রী দোরতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান নান্নু, কান্তনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন এবং হরিনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।তাদেরকে ও অবসর জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গান্ধাইল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান। চালিতাডাঙ্গা বিবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় বিদায়ী স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাকী, উপজেলা একাডেমি সুপার ভাইজার মোঃ আতিকুর রহমান, মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোঃ মোতাহার হোসেন, আর ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষুধিরাম কুমার শাহা,আলমপুর এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান, বিয়াড়া নুরনবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নুরুল ইসলাম, ঘোড়াগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, খাসশুড়িবেড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ এনামুল হক, মাজনাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, পূর্ব খুকশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, বাংলা বাজার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আসাদুজ্জামান আসাদ প্রমুখ।এছাড়াও বিদায়ী শিক্ষা অফিসার ও শিক্ষকগন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আর শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মজীবনে তাঁদের সততা, দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। অবসর গ্রহণের মধ্য দিয়ে কর্মজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও শিক্ষা ও সমাজের প্রতি তাঁদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
বিদায়ী অতিথিরা তাঁদের কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন এবং শিক্ষার গুণগত মান বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বিদায়ী অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
